ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে

ক্রীড়া প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৯:২৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৯৯ বার পঠিত
88

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। দুই দফা বৃষ্টিতে বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন ম্যাচ অফিসিয়ালরা। ম্যাচের প্রথম ইনিংস ৩৩ ওভার ৪ বল হওয়ার পর দ্বিতীয় দফা বৃষ্টির বাগড়ায় বন্ধ হয় খেলা। প্রায় পৌনে দুই ঘন্টা বন্ধ থাকার পর খেলা পরিত্যক্ত ঘোষনা করা হয়। এর আগে ম্যাচের ৪ ওভার ৩ বলের সময় বৃষ্টি শুরু হলে প্রায় দুই ঘন্টা বন্ধ থাকে খেলা। ফলে ম্যাচের দৈর্ঘ নেমে আসে ৪২ ওভারে।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। দীর্ঘদিন পর একাদশে ফেরেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার ও নুরুল হাসান হোসান।

দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচের ৪ ওভার ৩ বলের সময় বৃষ্টি হানা দেয়। এতে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টির কারণে দুই ঘন্টা বন্ধ থাকার পর ফের খেলা শুরু হয়। তবে বৃষ্টির কারণে খেলা নেমে আসে ৪২ ওভারে। শুরুতেই বাংলাদেশ দলকে উইকেট এনে দেন মোস্তাফিজুর রহমান। লেগ সাইডে করা কাটার মাস্টারের লেন্থ ডেলিভারিটি উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন ফিন অ্যালেন। ক্যাচ লুফে নিতে ভুল করেননি লম্বা সময় পর ওয়ানডে দলে ফেরা নুরুল হাসান সোহান। ২০ বলে ৯ রান করে বিদায় নেন অ্যালেন।

নিজের পরের ওভারে আবারও উইকেট নেন মোস্তাফিজ। তিনে নামা চ্যাড বোজেরও মোস্তাফিজের লেন্থ বলে পরাস্ত হয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন। এবারও সহজ ক্যাচ নেন সোহান। ১৬ রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে সফরকারীরা।

তবে শুরু ধাক্কা সামলে উইল ইয়াং ও হেনরি নিকোলসের ব্যাটে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। চোখ রাঙায় বড় সংগ্রহের। তবে মোস্তাফিজ-নাসুমে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেয় টাইগাররা। নাসুমের একই ওভারে জোড়া আঘাতে খেই হারায় সফরকারীরা। ৩৩ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে কিউইরা সংগ্রহ করে ১৩৬ রান। এরপরেই শুরু হয় বেরসিক বৃষ্টি। বন্ধ হয় খেলা।

টাইগার পেসার মোস্তাফিজুর রহমান ৭ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। ৮ ওভারে ২৩ রান দিয়ে অন্য দুই উইকেট নেন স্পিনার নাসুম আহমেদ।

ট্যাগস :

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে

আপডেট সময় : ০৯:২৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩