ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি পদে আবুল হোসেন ও সাঃসম্পাদক পদে শহিদুল ইসলাম নির্বাচিত

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৩৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ২০৮ বার পঠিত
125

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিকী কাউন্সিল -২০২৫ অনুষ্ঠিত। সভাপতি পদে আবুল হোসেন সরকার ও সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম মাস্টার নির্বাচিত হয়েছেন। অপরদিকে সাংগঠনিক সম্পাদক পদে জিয়াউর রহমান জিয়া নির্বাচিত হয়েছেন। শনিবার ( ৬ সেপ্টেম্বর) গোপন ব্যালট এর মাধ্যমে পারভাঙ্গুড়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীবৃন্দ তারা ভোট প্রদান করে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেন।

ভোট গণনা শেষে সন্ধ্যার দিকে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মোঃ সোলাইমান হোসেন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে মোঃ আবুল হোসেন সরকার সর্বোচ্চ ২৪১ ভোট পাওয়ায় বিজয়ী ঘোষণা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ইসমাইল হোসেন পেয়েছেন ১৮৫ ভোট। সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মাস্টার ২৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. আসাদুজ্জামান আসাদ তিনি পেয়েছেন
১৯২ ভোট। সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান ১৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শরিফুল ইসলাম পেয়েছেন ১৮৫ ভোট।
ইউপির বিএনপির আহবায়ক আলহাজ্ব আবুল হোসেন সরকারের সভাপতিত্ব এবং উপজেলা বিএনপি’র যুগ্মআহবায়ক আলতাব হোসেন ও আবু হেনা মোস্তফা কামালের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।অনুষ্ঠান উদ্বোধন করেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন, অনুষ্ঠানের প্রধান বক্তা উপজেলা বিএনপি সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, যুগ্মআহবায়ক আব্দুল আজিজ, পৌর বিএনপি’র সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ ও সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন প্রমুখ।

ট্যাগস :

ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি পদে আবুল হোসেন ও সাঃসম্পাদক পদে শহিদুল ইসলাম নির্বাচিত

আপডেট সময় : ০৮:৩৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫