ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

ভাঙ্গুড়ায় ঐতিহ্যবাহী লাঠি খেলা: গ্রামীণ সংস্কৃতির চিরচেনা ছোঁয়া

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৫২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ২৫০ বার পঠিত
112

পাবনার ভাঙ্গুড়ায় আবারও প্রাণ ফিরে পেয়েছে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য—লাঠি খেলা। অষ্টমনিষা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে এ আয়োজনটি অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় কৃষকদল খেলাটির আয়োজন করে ঐতিহ্য ধরে রাখার প্রয়াসে।

উৎসবমুখর পরিবেশে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ খেলায় অংশ নেন দুই গ্রামের লাঠিয়ালরা—ভাঙ্গুড়া উপজেলার শাহানগর ও পাশের চাটমোহরের করকোলা গ্রামের প্রায় ২০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। ঢাক-ঢোলের বাজনায় ছন্দ মিলিয়ে লাঠি হাতে তাদের দৃপ্ত পদচারণা ছিল দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা।

দর্শকসারিতে ছিল বিভিন্ন বয়সের শত শত মানুষ, যারা করতালিতে লাঠিয়ালদের উৎসাহিত করেন। মাঠজুড়ে ছিল কসরতের নানা ঢং—কখনো একক, কখনো দ্বৈত লড়াইয়ের ঝলক।

খেলা উপভোগ কররে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক এবং পৌর কৃষক দলের সদস্য সচিব পান্না হোসেনসহ আরও অনেক নেতৃবৃন্দ।

আয়োজক সংগঠনের আহ্বায়ক সেলিম রেজা জানান, “লাঠি খেলা এক সময় গ্রামবাংলার অন্যতম বিনোদন ছিল। আজ তা হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মকে এই সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই আমাদের এই উদ্যোগ।”

এ আয়োজন গ্রামীণ ঐতিহ্যের প্রতি ভালোবাসার প্রমাণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নিঃশব্দ বার্তা—নিজস্ব সংস্কৃতির মূ্ল্য কখনোই হারিয়ে যেতে দেওয়া যাবে না।

ট্যাগস :

ভাঙ্গুড়ায় ঐতিহ্যবাহী লাঠি খেলা: গ্রামীণ সংস্কৃতির চিরচেনা ছোঁয়া

আপডেট সময় : ১১:৫২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫