ভাঙ্গুড়ায় কাব কার্নিভাল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৩৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ৯৮ বার পঠিত
এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

পাবনার ভাঙ্গুড়ায় দিন ব্যাপী নানা আয়োজনে কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) বাংলাদেশ স্কাউটস ভাঙ্গুড়া উপজেলা কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ নাজমুন নাহার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিকুজ্জামান,সহকারী শিক্ষা অফিসার আজিমউদ্দিন ও কামরুজ্জামান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,এ ধরনের আয়োজন শিশুদের মানসিক বিকাশ ও সমাজ সচেতনতায় বড় ভূমিকা রাখে। স্কাউটিং একজন শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
উপজেলার প্রাথমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৯২ জন স্কাউটস এতে অংশগ্রহণ করেন। উপজেলা চত্বরে কার্নিভালে অংশগ্রহণকারী কাব স্কাউটরা বিভিন্ন খেলাধুলা, চিত্রাঙ্কন,কুইজ এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ও নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করে এবং ২০১৮ সালের শাপলা অ্যাওয়ার্ড অর্জিত স্কাউটস এর মধ্যে সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা কমিশনার ও শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ইভা,সাধারণ সম্পাদক ও মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাকিম,জেলা স্কাউটস এর সহ-সভাপতি ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন,কোয়ার্টার মাস্টার শাহিনুর রহমান, উপজেলা স্কাউটসের সহ-সভাপতি শেখের কামাল রতন প্রমুখ।












