ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

ভাঙ্গুড়ায় ট্ট্রাক চাপায় নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ১১৬ বার পঠিত
67

পাবনার ভাঙ্গুড়ায় ট্রাক চাপায় নিহত বাবা সোলায়মান হোসেন (৪০) ও তার শিশুপুত্র জোনায়েদের (৭) লাশ দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১৬ মার্চ) সকাল ১০টায় পাথরঘাটা চক্রপাড়া ঈদগাঁ মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাদেরকে পাশাপাশি কবর দেওয়া হয়। দুর্ঘটনায় নিহত বাবা-ছেলেকে শেষ বিদায় জানাতে জানাযায় অংশ নেন গ্রামের শত শত মানুষ। এর আগে গত শনিবার বিকেল পৌনে ৫ টার দিকে ভাঙ্গুড়া-নওগাঁ সড়কের উপজেলার পাটুল বাজারে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান শিশু জোনায়েদ। আর আশংকাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে রাত ১০ টায় টাঙ্গাইলে পৌঁছালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাবা সোলায়মান। নিহত সোলায়মান একটি বেসরকারি কোম্পানিতে চাকুরী করতেন।
এদিকে বাবা-ছেলের করুণ মৃত্যুতে ওই পরিবারটিতে চলছে শোকের মাতম। আর এক সঙ্গে স্বামী-সন্তান হারিয়ে জুলেখা খাতুন শুধুই বিলাপ করছেন। কোন কিছুতেই সান্ত্বনা খুঁজে পাচ্ছেন না তিনি। সোলায়মানের চাচা রমজান আলী জানান, শনিবার সকালে ছেলে জোনায়েদকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে শশুর বাড়ি চন্ডিপুরে যান সোলায়মান।সেখান থেকে তারা বিকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।পথে বিকেল পৌনে ৫ টার দিকে ভাঙ্গুড়া থেকে ছেড়ে আসা একটি পেয়াঁজ বোঝাই ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির ধাক্কা লাগে।এতে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই জোনায়েদ মারা যায় । আর সোলায়মান গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সোলায়মানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে সে মারা যায়।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। চালক ও হেলপারকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

ট্যাগস :

ভাঙ্গুড়ায় ট্ট্রাক চাপায় নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন

আপডেট সময় : ০৯:০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫