ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৩০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫ ২৯৯ বার পঠিত
106

ভাঙ্গুড়ায় রেল লাইনের ধারে সজনে পাড়তে গিয়ে ট্রেনের ধাক্কায় রুপা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়াল ব্রিজ স্টেশনের পূর্ব পাশে চৌবাড়ীয়া রেল লাইনপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রুপা খাতুন ওই এলাকার বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী এবং তিন সন্তানের জননী।

স্থানীয়রা জানান, রুপা খাতুন সেদিন সকালে মেয়ের বাড়ি বেড়াতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বাড়ির পাশেই থাকা একটি সজনে গাছে ডাল পাড়তে গিয়ে তিনি রেল লাইনের খুব কাছাকাছি চলে যান। এ সময় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনটি এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আল-আমিন জানান, হাসপাতালে আনার আগেই রুপা খাতুনের মৃত্যু হয়েছে। তার বুকে ও মাথায় আঘাত ছিল—প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই আঘাতগুলোর কারণেই তার মৃত্যু হয়েছে।

ট্যাগস :

ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

আপডেট সময় : ০২:৩০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫