ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

ভাঙ্গুড়ায় নারী শিক্ষার্থীর স্বাস্থ্য সুরক্ষায় হাইজিন কর্নার

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৫৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ১৪৪ বার পঠিত
112

পাবনার ভাঙ্গুড়ায় সাড়ে ৮ হাজার নারী শিক্ষার্থীর স্বাস্থ্য সুরক্ষায় হাইজিন কর্নার চালু করা হচ্ছে। ইতোমধ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ২৫ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হাইজিন কর্নার চালু সম্পন্ন হয়েছে। অবশিষ্ট বিদ্যালয়গুলোতেও শিগগির এ সেবা কার্যক্রম চালু করা হবে। 
এসব হাইজিন কর্নারে একটি বাক্সে স্যানিটারি ন্যাপকিন, টিস্যু,ওষুধ ও হ্যান্ড স্যানিটারি রাখা আছে। বিদ্যালয়ে থাকা অবস্থায় কোনো শিক্ষার্থীর স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজন হলে তারা সেখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবে। আর এই বিষয়টি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে স্ব-স্ব বিদ্যালয়ের একজন নারী শিক্ষিকাকে।
জানা গেছে,উপজেলার মোট ৩৯ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে ৮ হাজার ৫৬০ জন নারী শিক্ষার্থী রয়েছে । পিরিয়ড চলাকালীন সময়ে অধিকাংশ নারী শিক্ষার্থী শ্রেণি কক্ষে  অনুপস্থিত থাকে। আবার কেউ কেউ উপস্থিত হলেও শ্রেণি কক্ষে এসে তাদেরকে বিব্রতকর পরিস্থিতিতে পরতে হয়। এসকল বিষয় চিন্তা করে উপজেলার সবকটি বিদ্যালয়ে হাইজিন কর্নার স্থাপনের উদ্যোগ গ্রহণ করে উপজেলা প্রশাসন। আর এর অংশ হিসেবে সম্প্রতি ২৫ টি বিদ্যালয়ে হাইজিন কর্নার চালু করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন, টিস্যু,ওষুধ ও হ্যান্ড স্যানিটারি সরবরাহ করা হচ্ছে। 
ভাঙ্গুড়া জরিনা-রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী  জানান,”তার বিদ্যালয়ে ৪৯২ জন নারী শিক্ষার্থী রয়েছে। এসব শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা প্রশাসনের উদ্যোগে হাইজিন কর্নার চালু করা হয়েছে । এতে করে পিরিয়ড চলাকালীন সময়েও নারী শিক্ষার্থীরা শ্রেণি কক্ষে উপস্থিত থাকতে পারবে।”’
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিকুজ্জামান জানান, উপজেলার নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় পর্যায়ক্রমে হাইজিন কর্নার চালু করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য  সচেতনতা বাড়বে। এ বিষয়ে প্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হচ্ছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার বলেন, ” নারী শিক্ষার্থীদের শ্রেণি কক্ষে অনুপস্থিতি রোধে ও তাদের সাস্থ্য সুরক্ষায় এমন উদ্যোগ নেয়া হয়েছে। সকাল থেকে বিকেল একটি দীর্ঘ সময় পর্যন্ত নারী শিক্ষার্থীরা বিদ্যালয়ে অবস্থান করে। এসময়েও যেন তারা হাইজিন মেইন্টেন করতে পারে সেজন্য তাদেরকে সচেতন ও উদ্বুদ্ধ করা হচ্ছে।”

ট্যাগস :

ভাঙ্গুড়ায় নারী শিক্ষার্থীর স্বাস্থ্য সুরক্ষায় হাইজিন কর্নার

আপডেট সময় : ০৪:৫৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫