ভাঙ্গুড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩
- আপডেট সময় : ০৩:০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ২৩৯ বার পঠিত
এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই মহিলাসহ তিনজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দিলপাশার গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার দিলপাশার ইউনিয়নের দিলপাশার গ্রামের মৃত যতীন্দ্রনাথের ছেলে শ্রী দিপু বর্মন ও একই গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে মোঃ তফিজ উদ্দিনের মধ্যে বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ঘটনার দিন সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দিপু বর্মন ও তার লোকজন লাঠিসোঁটা নিয়ে তফিজ উদ্দিনের পরিবারের উপর হামলা চালায়। এতে তফিজ উদ্দিন (৫৩), কন্যা মুন্নি খাতুন (২৩) ও বিথি খাতুন (২৫) আহত হয়ে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে দিপু বর্মনের সাথে মোবাইলে যোগাযোগ করে ফোন না ধরায় তাদের মতামত নেওয়া সম্ভব হয়নি।
ভাঙ্গুড়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল করিম বলেন,ঘটনার বিষয়ে তফিজ উদ্দিন কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।













