ভাঙ্গুড়ায় প্রেস ব্রিফিংয়ে জানালেন ‘ঘি বাড়ির’ ঘিয়ে কোন ভেজাল মেলেনি
- আপডেট সময় : ০১:২৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ২২০ বার পঠিত

পাবনা ভাঙ্গুড়ার ঘি প্রস্তুতকারী প্রতিষ্ঠান “মেসার্স ঘি বাড়ির” ঘিয়ে কেমিক্যাল পরীক্ষায় কোনো ভেজালের প্রমাণ পাওয়া যায়নি বলে প্রেস ব্রিফিংয়ে জানালেন জানালেন,মেসার্স ঘি বাড়ীর স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম খান।
সম্পতি ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে সংগৃহিত ঘিয়ের নমুনাটি কেমিক্যাল পরীক্ষায় এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এ কারণে সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী বৃহস্পতিবার(২০মার্চ) “ঘিবাড়ীর” সীলগালা করা কারখানাটি উন্মুক্ত করে দিয়েছেন।এতে স্পষ্ট প্রতীয়মাণ হয় যে, ঘি বাড়ির তৈরিকৃত ঘি একেবারেই খাঁটি। শনিবার সকাল ১১টায় ভাঙ্গুড়া প্রেসক্লাবে এক প্রেসব্রিফিংয়ে ক্যামিকেল টেস্টের কাগজ পত্র প্রদর্শন করে এমন দাবি করেন, প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম খান।
প্রেসব্রিফিংয়ে তিনি উল্লেখ করেন,গত ৯মার্চ পৌরসভার চৌবাড়ীয়া হারোপাড়ায়
অবস্থিত তার কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী।সে সময় ভোক্তাধিকার আইনে পণ্যের গায়ের লেবেলে অতিরিক্ত মূল্য সংযোজন ও অভ্যন্তরীণ অপরিচ্ছন্নতার কারণে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমান আদালত।তাৎক্ষণিক কারখানা বন্ধের পাশাপাশি ঘিয়ের নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্টের জন্য ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টরকে নুরুল ইসলাম কে নির্দেশ দেন।বৃহস্পতিবার(২০মার্চ)কেমিক্যাল পরীক্ষার রিপোর্টে তাদের তৈরি ঘিয়ে কোনো প্রকার ভেজাল পাওয়া যায়নি বলে জানানো হয়।
তিনি প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করেন,ঘি বাড়ির এই ঘিপণ্য মোড়কজাত করায় সরকারকে মোট ২০% ভ্যাট প্রদান করা হয়। এছাড়া ঘিয়ের গুণগত মান ঠিক রেখে বাজারজাত করণের সকল নিয়ম অনুসরণ করা হয়।প্রেস ব্রিফিংয়ে কারখানার ম্যানেজার নয়ন উদ্দিন, মার্কেটিং সমন্ময়কারী আলহাজ্ব ইউনুস আলীসহ গণমাধ্যম কর্মিবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী বলেন,সংগৃহীত নমুনাটি পরীক্ষায় কোনো ভেজাল পাওয়া না যাওয়ায় “ঘি বাড়ির” কারখানাটি স্বাভাবিক কার্যক্রমের জন্য খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদেরকে নায্য বাজার মূল্যে ঘি বিক্রিসহ বাজারজাত করণের সকল নিয়ম অনুসরণ করতে বলা হয়েছে।













