ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

ভাঙ্গুড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ফুটবল কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ২৫১ বার পঠিত
83

পাবনার ভাঙ্গুড়ায় জমকালো আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা ফুটবল কাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে দহপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা ফুটবল কাপে পাবনা মহিলা ক্রীড়া সংস্থা বনাম গাজীপুর এফসি মহিলা ক্রীড়া সংস্থা প্রতিদন্দ্বিতা করেন।

উপজেলার মন্ডতোষ ইউনিয়নের ১নং ওয়ার্ড আ. লীগ সভাপতি শাহিনুর রহমানের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন, ভাঙ্গুড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম হাসনাইন রাসেল।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম হাফিজ রঞ্জু,যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান আরিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদ খান,উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুল হাসান বিপ্লব, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ময়নুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, ভাঙ্গুড়া আইডিয়াল স্পোর্টিং ক্লাবের সভাপতি বি. এম সাইফ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

খেলায় গাজীপুর এফসি মহিলা ক্রীড়া সংস্থা একাদশকে ৩—০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পাবনা মহিলা ক্রীড়া সংস্থা ফুটবল একাদশ। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন পাবনা মহিলা ক্রীড়া সংস্থা ফুটবল একাদশের জোসনা খাতুন।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, বড়াল কিন্ডার গার্টেনের ক্রীড়া শিক্ষক বি. এম ছানাউল্লাহ, প্রিজম প্রি—ক্যাডেট এন্ড হাইস্কুলের ক্রীড়া শিক্ষক শেখ সাখাওয়াত হোসেন ও হাসান আলী।

খেলা শেষে অনুষ্ঠানের অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন। নারী দলের তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে মাঠে কয়েক হাজার নারী—পুরুষ শিশুসহ সব বয়সী দর্শক সমাগম হয়েছিলো।

ট্যাগস :

ভাঙ্গুড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ফুটবল কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪