ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

ভাঙ্গুড়ায় বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:২৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ১১৪ বার পঠিত
105

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হকের অফিসের সামনেও ককটেল বিস্ফোরণ হয়।
রোববার (১১ মে) রাত ২টার দিকে উপজেলার অষ্টমনিষা বাজারের ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত ককটেলের অংশ ও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টমনিষা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ক্লাব ঘরকে গত ৫ আগস্টের পর থেকেই ইউনিয়ন বিএনপি তাদের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিল। ইউনিয়ন বিএনপি তাদের সভা সমাবেশ ওই ক্লাবেই করে। রোববার গভীর রাতে অষ্টমনিষা বাজারের ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক ও বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়।
অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানি না। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করছি।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, তার অফিসের পাশে ও দলীয় কার্যালয়ের সামনে গভীর রাতে ককটেল বিস্ফোরণ হয়েছে। পুলিশের উচিত হবে দ্রুত তদন্ত করে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা।
ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিস্ফোরিত ককটেলের অংশ ও অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

ট্যাগস :

ভাঙ্গুড়ায় বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

আপডেট সময় : ০৮:২৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫