ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

ভাঙ্গুড়ায় বিএনপি নেতা আনোয়ারুল আর নেই

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:২৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ ১২৮ বার পঠিত
76

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন বিএনপির নেতা সরদার আনোয়ারুল হক (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি খানমরিচ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার বিকেল ৫টায় তার নিজ বাসভবনে তার মৃত্যু হয়। তিনি বেশ কিছু দিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় গোবিন্দপুর খেলার মাঠে জানাযা অনুষ্ঠিত হয় এবং পরে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আনোয়ারুল হক উপজেলার গোবিন্দপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক প্রয়াত সেনা সদস্য এস এম কুদরত আলীর ছেলে।

তার মৃত্যুতে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নূর মোজাহিদ স্বপন, সদস্য সচিব জাফর ইকবাল হিরোক, দলীয় প্যাডে শোক প্রকাশ করেছেন। এছাড়া খানমরিচ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব সরদার আতাউর রহমান খোকনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তারা বলেন, আনোয়ারুলের মৃত্যুতে ভাঙ্গুড়া বিএনপি একজন ত্যাগী ও সাহসী নেতাকে হারালো।

ট্যাগস :

ভাঙ্গুড়ায় বিএনপি নেতা আনোয়ারুল আর নেই

আপডেট সময় : ১০:২৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫