ভাঙ্গুড়ায় মন্ডতোষ ইউনিয়নে বিএনপি’র ইফতার ও দোয়ামাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৫১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ৮৮ বার পঠিত

পাবনার ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে রবিবার ১৬মার্চ ১৫তম রমজানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি)’র চেয়ারপারসন ও সাবেক একাধিক বার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মন্ডতোষ ইউনিয়ন নিন্মমাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউপি বিএনপি’র সাবেক সভাপতি এস. এম. আকবর আলীর সভাপতিত্বে, সাবেক ছাত্রদলনেতা রিপন আহমেদ ও সাইফুল্লাহ ইসলাম পরিচালিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার আলোকে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য ও ৭০, পাবনা—৩(চাটমোহর—ভাঙ্গুড়া—ফরিদপুর)এলাকার সাবেক সংসদ সদস্য কে. এম. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন, ভাঙ্গুড়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব এ্যাডঃ মোঃ মজিবর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,ভাঙ্গুড়া উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহসভাপতি মোঃআব্দুল মতিন রাজু,পার্শ্ববর্তী চাটমোহর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, সরকারি হাজী জামাল উদ্দিন অনার্স ডিগ্রি কলেজের সাবেক জি. এস. ফরিদ আহমেদ,ভাঙ্গুড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ আলী, ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. জিন্না আলী ও ইউসুফ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক আরসেদ আলী ও আব্দল সালাম সহ বিএনপি ও তার অঙ্গসহযোগি সংগঠনের প্রায় সহস্রাধিক নেতা—কর্মি অংশ গ্রহণে জনসমুদ্রে পরিণত হয়।













