ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

ভাঙ্গুড়ায় মাদ্রাসার নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা,আটক ১

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:২৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫ ২৫৮ বার পঠিত
85

পাবনার ভাঙ্গুড়ায় আব্দুল গনি মোল্লা (৫৮) নামের এক নৈশপ্রহরীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর সিকেবি আলিম মাদ্রাসা চত্বরে এ ঘটনা ঘটে। নিহত গনি মোল্লা ওই গ্রামের মৃত রিয়াজ উদ্দিন মোল্লার ছেলে ও সিকেবি আলিম মাদ্রাসার নৈশপ্রহরী। এছাড়া দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় বৃদ্ধমরিচ মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালনের পাশাপাশি এলাকায় বিয়ে পড়াতেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বৃদ্ধমরিচ গ্রামের বদিউজ্জামানের ছেলে বখাটে শাহাদাতকে (২৫) আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মাদ্রাসার ডিউটিতে ছিলেন আব্দুল গনি। এসময় রাত সাড়ে ১২টার দিকে একদল মুখোশধারী দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। ঘটনা জানার পর স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে আজ মঙ্গলবার সকাল ৯টায় মৃত্যু হয় তার। এ ঘটনার আগে আটক হওয়া বখাটে শাহাদাত বরিশাল থেকে একটি মেয়েকে নিয়ে আসে। ওই রাতে মেয়েটির সঙ্গে তার বিয়ে পড়িয়ে দিতে নৈশপ্রহরী আব্দুল গনি মোল্লাকে চাপ দেয়া হয় । এতে অস্বীকৃতি জানালে গনি মোল্লার ওপর ক্ষিপ্ত হয় শাহাদাত।
থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। পুলিশ এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে।

ট্যাগস :

ভাঙ্গুড়ায় মাদ্রাসার নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা,আটক ১

আপডেট সময় : ০৫:২৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫