ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

ভাঙ্গুড়ায় মিথ্যা মামলা করে আটক হলেন বাদী

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ১৭৭ বার পঠিত
90

পাবনার ভাঙ্গুড়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় মো. আনিছুর রহমান মোল্লা (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রোববার (৬ এপ্রিল) ভোরে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের জোকা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে ভাঙ্গুড়া থানা পুলিশ।

আনিছুর রহমান মোল্লা জোকা গ্রামের মৃত বয়েন মোল্লার ছেলে।

সূত্র জানায়, শান্তা খাতুন ও শাহ আলমের মধ্যে পারিবারিকভাবে বিয়ে হলেও, কিছুদিনের মধ্যেই তাদের দাম্পত্য কলহ শুরু হয়। ২০২৪ সালের ২৮ মার্চ শান্তার ভাই আনিছুর রহমানের পরামর্শে, শান্তা আদালতে তার স্বামী শাহ আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন, যা পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয়।

মামলার বিচার প্রক্রিয়া শেষে, ২০২৪ সালের ২০ নভেম্বর আদালত শাহ আলমকে খালাস দেন। খালাস পাওয়ার পর, শাহ আলম উল্টো শান্তা ও তার ভাই আনিছুর রহমানের বিরুদ্ধে আদালতে প্রতিমামলা করেন। মামলাটি থানায় নথিভুক্ত হলে পুলিশ রোববার সকাল সাড়ে ৬টায় আনিছুরকে তার বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনিছুর রহমান মিথ্যা মামলার ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “যদি তিনি পূর্বে মিথ্যা মামলা না করতেন, তাহলে আজ তাকে আটক হতে হতো না। তাকে আইনানুগভাবে কারাগারে পাঠানো হয়েছে।”

ট্যাগস :

ভাঙ্গুড়ায় মিথ্যা মামলা করে আটক হলেন বাদী

আপডেট সময় : ০১:৫৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫