ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

ভাঙ্গুড়া ও সুজানগরে বিনামূল্যে বীজ,সার পেলেন ১০০০ কৃষক

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ১৩৮ বার পঠিত
91

পাবনার ভাঙ্গুড়া ও সুজানগরে তিল ও মুগ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
পাবনার ভাঙ্গুড়ায় গত সোমবার (১৭ মার্চ) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলার একটি পৌরসভাসহ ছয়টি ইউনিয়নের ৪০০ জন কৃষকের মধ্যে ৩০০ জনকে ১ কেজি তিলের বীজ,১০০ জনকে ৫ কেজি মুগের বীজ এবং প্রত্যেককে ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মোছা. নাজমুন নাহার উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শারমিন জাহান,অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. নাজমুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে চলতি খরিপ মৌসুমে পাবনার সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মুগ ও তিল বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৪০০জন কৃষকের মাঝে কৃষক প্রতি ৫কেজি করে মুগ বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার এবং ২০০জন কৃষককের মাঝে কৃষক প্রতি ১কেজি করে তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। গত মঙ্গলবার দুপুরে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে ওই বীজ ও সার বিতরণ করেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রাফিউল ইসলামের সভাপতিত্বে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ জাহিদ হোসেন।

ট্যাগস :

ভাঙ্গুড়া ও সুজানগরে বিনামূল্যে বীজ,সার পেলেন ১০০০ কৃষক

আপডেট সময় : ০৬:০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫