ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

মন্ডতোষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:২৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ১৯৭ বার পঠিত
116

আসন্ন পাবনা জেলার ভাঙ্গুড়া থানার মন্ডতোষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থী হিসেবে মন্ডতোষ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা জহুরুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।এক আনুষ্ঠানিক সভায় এ ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান।

মাওলানা জহুরুল ইসলাম বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মন্ডতোষ ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে ধর্মীয়, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রেখে আসছেন। সৎ, ন্যায়পরায়ণ ও জনবান্ধব এই নেতা ইউনিয়নবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন।

মনোনয়ন ঘোষণার সময় জামায়াত নেতৃবৃন্দ বলেন, “মাওলানা জহুরুল ইসলাম হলেন সত্যিকারের জনগণের প্রতিনিধি। তার নেতৃত্বে মন্ডতোষ ইউনিয়ন উন্নয়ন, শান্তি ও কল্যাণের নতুন দিগন্তে পৌঁছাবে।”

স্থানীয় বাসিন্দারাও আশাবাদ ব্যক্ত করে জানান, মাওলানা জহুরুল ইসলামের ন্যায়পরায়ণ নেতৃত্ব ইউনিয়নবাসীর স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

মন্ডতোষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম

আপডেট সময় : ০৯:২৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫