ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন বিএনপি নেতা ডা. নোমান

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৪৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ১৩৪ বার পঠিত
85

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গরীব ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পাবনা জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে পাবনার পানির ট্যাংক এলাকার পুকুর পাড়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। পৌর এলাকার ৪, ৫, ও ৬ নং ওয়ার্ডের ৬ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

তারেক রহমানের পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে জানিয়ে ডা. আহমেদ মোস্তফা নোমান বলেন, অসহায় ও হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে শুধু বিএনপি নয়, সমাজের বিত্তশালীদেরও শীতার্তদের পাশে দাঁড়াতে হবে। তাহলেই মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সেলিম আহমেদ, পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির ইসলাম ছোট, জেলা কৃষক দলের সদস্য আমিনুল ইসলাম, সাবেক কাউন্সিলর শরিফুজ্জামান মুন, জেলা ছাত্রদলের সহ সভাপতি কাজী বনি, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি, সহ সাংগঠনিক নাদিম হায়দার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মীর রকিবুল ইসলাম কমল প্রমুখ।

ট্যাগস :

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন বিএনপি নেতা ডা. নোমান

আপডেট সময় : ১১:৪৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪