ব্রেকিং নিউজ :
সাঁথিয়ায় ট্রাকের চাপায় হোন্ডারোহী ব্যক্তি নিহত
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
- আপডেট সময় : ০৩:৫৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪ ২৩৯ বার পঠিত

পাবনার সাঁথিয়ায় ট্রাক চাপায় হোন্ডারোহী আতিকুর রহমান শিহাব (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সে সাঁথিয়া পৌরসভাধীন ফকিরপাড়া গ্রামের ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের ছেলে। গত মঙ্গলবার বিকেল ৩টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের গঙ্গারামপুর নাম স্থানে এ দুর্ঘটনা ঘটে। পারিবারিক সুত্রে জানা গেছে,শিহাব দুপুরে হোন্ডা নিয়ে ব্যবসায়িক কাজে সাঁথিয়া থেকে পাবনা যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-পাবনা মহাসড়কে গঙ্গারামপুর নামক স্থানে পৌছিলে বিপরিত দিক থেকে একটি ট্রাক এসে তাকে চাপা দিলে সে ট্রাকের চাকা পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। আশংকাজন অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মাধপুর হাইওয়ে থানার এসআই হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক ও বা চালক কাউকে আটক করতে পারিনি তবে আটকের চেস্টা অব্যাহত আছে।













