ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

সাঁথিয়ায় প্রধান শিক্ষকের ওপর হামলা

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৩০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ ১৪৬ বার পঠিত
134

পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের খানমামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমাছ হোসেনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা আলমাছ মাস্টারকে ব্যাপক মারপিট করেছে। এর আগেও ৮ ফেব্রুয়ারিতে ওই দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়েছিল।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার (৩১ মার্চ) সন্ধ্যায় আলমাছ মাস্টার নন্দনপুর বাজারস্থ মসজিদে মাগরিবের নামাজ আদায়ের জন্য যাচ্ছিলেন। এ সময় পূর্ববিরোধের জের ধরে হোসেন আলীর ছেলে শরিফুল ইসলাম, আ: আজিজের ছেলে ইমদাদুল হোসেন, ইমান আলীর ছেলে আবুল হাশেম, আ: আউয়াল ও তার ছেলে সুমনসহ আরও কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা বিভিন্ন দেশীয় অস্ত্র দ্বারা তাকে আঘাত করে মারাত্মক আহত,জখম করে। স্থানীয়রা তাকে দুষ্কৃতকারীদের হাত থেকে উদ্ধার করে সাঁথিয়া হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে।
আলমাছ মাস্টার জানান, হামলাকারীরা আমার ছোট ভাই আবুল কালাম আজাদ মুক্তি হত্যা মামলার আসামী। হত্যা মামলা তুলে নেয়ার জন্য তারা বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। চলতি বছরেই তারা আমাকে হত্যার উদ্দেশ্যে দুইবার আক্রমন করলো। এমতাবস্থায় আমি নিরাপত্তাহীনতায় রয়েছি।
এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান,এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

সাঁথিয়ায় প্রধান শিক্ষকের ওপর হামলা

আপডেট সময় : ১২:৩০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫