ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

সাঁথিয়ায় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল শিক্ষার্থীর

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:১৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৭১ বার পঠিত
81

পাবনার সাঁথিয়ায় ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে প্রাণ গেল মারুফ হোসেন(১৫) নামের এক স্কুল শিক্ষার্থীর। বৃহস্পতিবার(২৫ এপ্রিল) ভোর ৪ টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমড়া ইউনিয়নের ভীটাপাড়া নতুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ ভীটাপাড়া নতুপাড়া গ্রামের রুপচাদের ছেলে। নাগডেমড়া ইউপি সদস্য মনসুর আলম মাষ্টার নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, বাড়ির পাশে একটি ডোবায় বেশ কয়েক দিন ধরে মারুফরা মাছ ধরছিলেন। আজ(ঘটনার দিন) মাছ ধরা হলেই ওদের মাছ ধরা শেষ হয়ে যেত। শ্যালো দিয়ে পানি সেচে ভোরে মাছ ধরে আড়তে বিক্রি করবে সে জন্য বিদ্যুৎ এর লাইট লাগিয়েছিল।লাইট লাগানো খুঁটি কাদায় পড়ে গেলে মারুফ ঠিক করতে গিয়ে তার ছিড়ে হাতে লেগে বিদ্যুৎ¯পৃষ্ট হলে আত্মীয়রা তাকে বেড়া হাসপাতালে নিয়ে যায়। তবে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়েছিল বলে কর্তব্যরত চিকিৎসক জানান।
সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আবদুল লতিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়ির পাশের একটি ডোবায় মাছ ধরতে বিদ্যুৎ সংযোগ দিয়ে লাইট সেট করা হয়েছিল। মেশিন দিয়ে পানি সেচ দেওয়ার একসময় লাইট লাগানো খুঁটি পরে গেলে মারুফ সেই খুঁটি তুলে ঠিক করতে গেলে বিদ্যুৎ সংযোগের তার ছিড়ে হাতে লেগে বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

ট্যাগস :

সাঁথিয়ায় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল শিক্ষার্থীর

আপডেট সময় : ০৬:১৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪