ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

সাঁথিয়ায় ব্যাংক ম্যানেজারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪ ১৩৪ বার পঠিত
79

পাবনার সাঁথিয়ায় ব্যাংকের ম্যানেজারের (ব্যবস্থাপক) বাড়িতে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা এ সময় ২০ভরি স্বর্ণ ও নগদ দুই লাখ টাকা নিয়ে গেছে বলে বাড়ির মালিকের দাবি। রোববার (৫মে) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলা সাঁথিয়া পৌরসভাধীন চোমরপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে ও জনতা ব্যাংক সাঁথিয়ার আতাইকুলা শাখার ম্যানেজার মঞ্জুরুুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।
ব্যাংক ম্যানেজার মঞ্জুরুুল হক জানান, প্রতিদিনের মত রাতে খাবার খেয়ে বাড়ির সবাই ঘুমাতে যাই। ঘটনার দিন রাত আড়াইটার দিকে রান্না ঘরের গ্রিল কেটে মুখোশ পড়া একদল ডাকাত বাড়ির ভেতর প্রবেশ করে। এ সময় ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ২০ভরি স্বর্ণ ও নগদ দুই লাখ টাকা নিয়ে যায়।
সাঁথিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতির সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

ট্যাগস :

সাঁথিয়ায় ব্যাংক ম্যানেজারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

আপডেট সময় : ০৮:০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪