ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

সাঁথিয়া উপজেলা চেয়ারম্যানের ওপর হামলা,সংবাদ সম্মেলন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৫৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪ ১৪৫ বার পঠিত
67

পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ারের উপর হামলার ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, গত রোববার (২৮ জানুয়ারি) রাতে এশার নামাজ পড়তে যাওয়ার সময় সাঁথিয়া সরকারি কলেজ মসজিদের সামনে তিনি দুর্বৃত্তের হামলার শিকার হন। তিনি জানান, আগে থেকে ওত পেতে থাকা দুজন দুর্বৃত্ত তাঁর উপড় অতর্কিত হামলা করে ও কিল-ঘুষি মারে। এ সময় তাঁর চিৎকারে মসজিদের মুসল্লিরা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় তিনি সোমবার (২৯জানুয়ারি) থানায় সাধারণ ডায়েরি করেছেন। তিনি অভিযোগ করেন, এ ব্যাপারে পুলিশ আইনগত ব্যবস্থা নেয়নি এবং দোষীদের গ্রেপ্তার করেনি। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দাবি করেন। তিনি সার্বক্ষণিক নিরাপত্তা নিয়ে চলাচল করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট জোর দাবি জানান। তাঁর ওপরে হামলার কারণ সম্পর্কে উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার বলেন, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করায় এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন করার জন্য গণসংযোগ ও প্রচারণা চালানোর জন্য আমার উপর এ হামলা হয়েছে বলে আমার ধারণা। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, উপজেলা চেয়াম্যানের ওপর হামলার ঘটনায় চেয়ারম্যান গত সোমবার সাধারণ ডায়েরি করেছেন। এ ব্যাপারে দোষীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :

সাঁথিয়া উপজেলা চেয়ারম্যানের ওপর হামলা,সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৪:৫৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪