ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

হিমেল ১০৬ দিনে কোরআনের হাফেজ

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ৩১৮ বার পঠিত
105

পাবনার ঈশ্বরদীতে মো.হাসানাত রহমান হিমেল (১৪) নামের এক কিশোর ১০৬ দিনে পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন। সে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের হাবিবুর রহমান হাবিবের ছেলে।

মো. হাসানাত রহমান হিমেল উপজেলার জয়নগর দারুল কামিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার হিফজ বিভাগের ছাত্র।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে মাদরাসার পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। মাদরাসা কমিটির সভাপতি মো. মজিবর রহমান মোল্লার সভাপতিত্বে ও মোহতামিম মাওলানা মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে পাবনা জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মাদরাসার মোহতামিম মাওলানা মো. মিজানুর রহমান বলেন, হাসানাত রহমান হিমেল অসম্ভব মেধাবী। এমন মেধা সবার হয় না। সে প্রতিদিন ৯-১০ ঘণ্টা পরিশ্রম করে পড়াশোনা করে।

হিমেলের বাবা হাবিবুর রহমান হাবিব বলেন, মহান আল্লাহর অশেষ মেহেরবাণী আমার ছেলে ১০৬ (৩ মাস ১৬) দিনে কোরআনের হাফেজ হয়েছে। এ জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। হিমেলের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

নিজের অনুভূতি জানিয়ে মো. হাসানাত রহমান হিমেল বলেন, মহান আল্লাহ অশেষ মেহেরবানিতে আমি ১০৬ দিনে কোরআনের হাফেজ হয়েছি। এখন আলেম হয়ে ইসলাম ও দেশের খেদমতে কাজ করতে চাই। আমি সবার কাছে দোয়া কামনা করছি।

হিমেল ১০৬ দিনে কোরআনের হাফেজ

আপডেট সময় : ১০:৩৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩