ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

২৫ জুলাইয়ের মধ্যে প্রকাশ হতে পারে এসএসসির ফল

আমাদের বড়াল ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ১৪৪ বার পঠিত
125

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহ, অর্থাৎ ২৫ জুলাইয়ের মধ্যে প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে দেশের সব শিক্ষা বোর্ড। পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশের প্রচলিত রেওয়াজ বজায় রাখতেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১২ জুন) এক সাক্ষাৎকারে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির বলেন, “এসএসসির ব্যবহারিক পরীক্ষা শেষ হয়েছে ২৫ মে। সেই হিসেবে আমরা ২৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করতে পারব বলে কাজ এগিয়ে নিচ্ছি।”
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, ফল তৈরির প্রক্রিয়ায় ইতোমধ্যেই বেশ অগ্রগতি হয়েছে।
তার ভাষায়,“প্রধান পরীক্ষক-পরীক্ষকদের কেউ কেউ শুরুতে খাতা নিতে অনাগ্রহ দেখালেও একটি চিঠি ইস্যু করার পর বেশিরভাগই খাতা নিয়ে গেছেন। বর্তমানে ওএমআর শিট জমা দেওয়া হচ্ছে এবং ১৫ জুন তারিখের মধ্যে সব ওএমআর শিট জমা হয়ে যাবে।” তিনি আরও জানান, এখন চলছে স্ক্যানিং ও নম্বর ইনপুটের কাজ।
এ বছর এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শুরু হয় ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। এর পর ২৫ মে শেষ হয় ব্যবহারিক পরীক্ষা। এবার মোট ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী ফরম পূরণ করলেও, ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী অন্তত একটি পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

ট্যাগস :

২৫ জুলাইয়ের মধ্যে প্রকাশ হতে পারে এসএসসির ফল

আপডেট সময় : ০৪:১৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫