ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

৩ দিনের রাষ্ট্রীয় সফরে পাবনা আসছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আমাদের বড়াল ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ ২২৫ বার পঠিত
85

দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দ্বিতীয় বারের মত আগামী ২৭ সেপ্টেম্বর তিন দিনের রাষ্ট্রীয় সফরে তার নিজ জেলা পাবনায় আসবেন। সফরের দ্বিতীয় দিন (২৮ সেপ্টেম্বর) পাবনার সাঁথিয়ায় নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

বুধবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিকেলে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি থেকে এসব তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, ২৭ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছাবেন। সোয়া ৪টার দিকে পাবনা অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে হেলিপ্যাডে উপস্থিত হবেন। এরপর সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।

পরেরদিন ২৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩ টায় সাঁথিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠান শেষে পাবনা শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন। এরপর ২৯ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার শেষে পাবনা স্টেডিয়ামে হেলিপ্যাডে উপস্থিত হয়ে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেবেন।

সাঁথিয়া পৌরসভার মেয়র মাহবুবুল আলম বাচ্চু বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে প্রতি বছর এখানে নৌকা বাইচের আয়োজন করা হয়। এবার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে আগামী ২২ সেপ্টেম্বর থেকে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন হবে। ২৮ সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মহোদয় অংশগ্রহণ করবেন। আমরা সাঁথিয়া পৌরসভাসহ উপজেলাবাসী ধন্য। অনুষ্ঠানটি ইতিহাস হয়ে থাকবে।

পাবনার জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি স্যার তিন দিনের জন্য পাবনায় আসবেন। দ্বিতীয় দিনে সাঁথিয়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগদান করবেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। ইতোমধ্যে নির্দেশনা পেয়েছি। প্রস্তুতি শুরু করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৫মে চার দিনের রাষ্ট্রীয় সফরে তার নিজ জেলা পাবনায় এসেছিলেন রাষ্ট্রপতি। সফরের দ্বিতীয় দিন ১৬ মে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে তাকে বিশাল নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

ট্যাগস :

৩ দিনের রাষ্ট্রীয় সফরে পাবনা আসছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আপডেট সময় : ০৩:১৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩