ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

তাড়াশে সেপটিক ট্যাংকে মিলল নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ

আঃ সালাম,সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:২১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ ৩৪৬ বার পঠিত
127

সিরাজগঞ্জের তাড়াশে নিখোঁজের পাঁচদিন পর মারুফ হোসেন নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি বাজারের একটি সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মারুফ হোসেন ঝুরঝুরি গ্রামের মোশাররফ হোসেনের ছেলে ও স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- তাড়াশ উপজেলার ঝুরঝুরি গ্রামের মৃত তফেরের ছেলে মো. আবুল হাশেম হাসু (৪৮), মোশারফ হোসেনের ছেলে মো. রফিকুল ইসলাম (৪৫), নজরুল ইসলামের ছেলে মো. আল-আমিন হোসেন (২২), রফিক হোসেনের ছেলে মো. ওমর ফারুক ও সাইদুর রহমানের ছেলে কাওছার হোসেন।
র‍্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেন বলেন, গত শুক্রবার (৫ এপ্রিল) উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি বাজার থেকে মাদ্রাসাছাত্র মারুফ হোসেন নিখোঁজ হয়। পরের দিন তাড়াশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও র‌্যাব-১২ হেডকোয়ার্টারে অভিযোগ করেন নিখোঁজ ছাত্রের বাবা। অভিযোগ পাওয়ার পর দফায় দফায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে মারুফ হোসেনকে হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়েছে বলে জানান তারা। তিনি আরও বলেন, মাদ্রাসাছাত্র মারুফ হোসেনকে অপহরণের পর তার বাবার নিকট মুক্তিপণ দাবি করা হয়েছিল। এমনকি তাকে হত্যার পরেও মুক্তিপণ চাওয়া হয়েছে।

ট্যাগস :

তাড়াশে সেপটিক ট্যাংকে মিলল নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ

আপডেট সময় : ০৪:২১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪