ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

রায়গঞ্জে স্কুলশিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ১২৬ বার পঠিত
179

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কবিতা নাগ (৫০) নামে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার চান্দাইকোনা নাগপাড়া এলাকার নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। কবিতা নাগ চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে,চান্দাইকোনা নাগপাড়ায় কবিতা নাগ তাঁর স্বামী আকাশ বিশ্বাস ও ছোট মেয়ে বর্ষা নাগকে নিয়ে বাস করতেন। গতকাল শনিবার সবাই একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আজ ভোরে কবিতা নাগকে বিছানায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বারান্দায় তাঁর ঝুলন্ত লাশ পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে।
রায়গঞ্জ থানার উপপরিদর্শক জাফর বলেন,‘আজ সকাল ১০টার দিকে গিয়ে লাশটি আমরা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা বলেন,‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস :

রায়গঞ্জে স্কুলশিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৫:১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫