ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

উল্লাপাড়ায় অগ্নিকান্ডে ১০টি ঘর পুড়ে ছাই

সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৩৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ১০৫ বার পঠিত
158

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার আদর্শ গ্রামের একটি ব্র্যাকে আগুন লেগে ১০টি ঘর ভস্মিভুত হয়েছে। রবিবার (২০ জুলাই) দুপুরে উল্লাপাড়া পৌরশহরের আদর্শগ্রামে বসবাসরত একটি ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানান স্থানীয় ফায়ার সার্ভিস অফিস। অগ্নিকাণ্ডে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত কর্মকর্তা লিডার আসাদুজ্জামান জানান, রবিবার বেলা ১ টার দিকে উল্লাপাড়া পৌরশহরে সরকার কর্তৃপক্ষ নির্মিত আদর্শগ্রামের একটি ব্রাকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ব্রাকের প্রায় ১০ ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় বসবাসরত বাসিন্দাদের প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়।
বসবাসরত বাসিন্দা রত্না জানান, আমরা বসবাসরত সকলেই ভুমিহীন পরিবারের মানুষ। সরকারের তৈরি করে দেওয়া ব্রাকে বসবাস করে আসছিলাম। আগুনে পুড়ে আজ আমরা সর্বশান্ত হয়ে গেলাম। কোথায় গিয়ে দাঁড়াব, কি খাব কিছুই বুঝতে পারছিনা। এখন আকাশের নিচে বসবাস করা ছাড়া আমাদের কোন পথ নেই। সৃষ্টিকর্তা আমাদের সহায় হয় এ কথা বলে তিনি কান্নায় ফেঁটে পড়েন।
খবর পেয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং, ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২ বান্ডিল করে টেউটিন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি করে চাউল সহ প্রশাসন ক্ষতিগ্রস্থদের সব ধরনের আর্থিক সহযোগিতা করবে বলে তাদের আশ্বস্ত করেন।

ট্যাগস :

উল্লাপাড়ায় অগ্নিকান্ডে ১০টি ঘর পুড়ে ছাই

আপডেট সময় : ০৬:৩৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫