ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

ঈশ্বরদীতে বৃষ্টির জন্য সুন্নত আমল ইস্তিস্কা নামাজ আদায়

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ৪৬৪ বার পঠিত
278

তীব্র তাপদাহ ও অসহ্য গরমে ঈশ্বরদীর জনজীবন বিপর্যস্থ। গত ১২ দিন ধরে ঈশ^রদীতে মাঝারি, তীব্র ও অতি তীব্র তাপদাহ বয়ে চলেছে। তীব্র দাবদাহ থেকে পরিত্রাণের জন্য ঈশ^রদীতে সুন্নত আমল ইস্তিস্কার নামাজ আদায় করেন পৌরবাসী। বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় ঈশ^রদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এ নামাজে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুসহ সকল শ্রেণী ও পেশার শত শত মানুষ অংশগ্রহন করেন।
ইস্তিস্কার নামাজের আয়োজন করেন ঈশ্বরদী কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি ওলিউল্লাহ। নামাজে ইমামতি করেন আমবাগান মাদ্রাসার শিক্ষক আব্দুল হান্নান।
নামাজ শেষে ঈশ্বরদীসহ দেশের ওপর দিয়ে বয়ে চলা তাপপ্রবাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। এসময় মুসল্লিরা বৃষ্টির জন্য আকুতি জানিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তাঁরা আমিন আমিন ধ্বনিতে ঈদগাহ মাঠ মুখরিত করে তোলেন।
ইস্তিস্কার নামাজ শেষে মাজদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহাবুবুর রহমান বলেন,প্রচন্ড তাপদাহ থেকে রক্ষা পেতে দুই রাকাত ইস্তিস্কার নামাজ আদায় করেছি। আমরা আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করেছি। তিনি যেন প্রচন্ড তাপদাহ থেকে আমাদের রক্ষা করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু বলেন, চলমান গরমে সাধারণ মানুষ প্রাণীকুল কষ্টে আছে। লিচু ও আমের গুটি ঝরে যাওয়াসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্থ হচ্ছে। আল্লাহর রহমতের বৃষ্টি না হওয়া পর্যন্ত প্রকৃতিতে স্বস্তি আসবে না। তাই আমরা ইস্তিস্কার নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টির জন্য ফরিয়াদ করেছি।

ট্যাগস :

ঈশ্বরদীতে বৃষ্টির জন্য সুন্নত আমল ইস্তিস্কা নামাজ আদায়

আপডেট সময় : ০৮:১৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪