ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস প্রদান Logo জলবায়ু পরিবর্তনে সৃষ্ট ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ দাবিতে চাটমোহরে মানববন্ধন Logo চাটমোহরে দুই মাদকসেবীর কারাদন্ড Logo লটারি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর দাবিতে পাবনায় প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান Logo ঈশ্বরদীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান Logo চাটমোহরে ইয়াবাসহ মাদক কারবারী আটক Logo আসন্ন পার ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জিয়াউর রহমানের প্রার্থিতা ঘোষণা Logo ফিরেছে পাটের সুদিন,ভালো দামে খুশি কৃষক Logo চাটমোহরে নজরুল বর্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ Logo শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এমপি সেলিম রেজা

ঈশ্বরদীতে জ্রপাতে এক কৃষক নিহত

আমাদের বড়াল ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৫৪ বার পঠিত
92

পাবনার ঈশ্বরদীতে বজ্রপাতে রকিবুল ইসলাম (৫৫) নামে এক কৃষক মারা গেছেন। এ ঘটনায় শামসুল ইসলাম নামে আরেক কৃষক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার লক্ষ্ণীকুন্ডা ইউনিয়নের বিলকেদার গ্রামে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত রকিবুল ইসলাম কৈকুন্ডা গ্রামের মৃত মার্জিন হোসেনের ছেলে ও আহত শামসুল আলম বিলকেদার গ্রামের বাসিন্দা। এরা দুইজনই বিলকেদার চরে কৃষি কাজ করছিলেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বিলকেদার গ্রামে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে রকিবুল ও শামসুল আলম দগ্ধ হন। পরে দুইজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে রকিবুল মারা যান। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, বজ্রপাতে নিহত রকিবুল ইসলামের মরদেহ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

ঈশ্বরদীতে জ্রপাতে এক কৃষক নিহত

আপডেট সময় : ০৭:৪৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬