ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

মাইকিং করে সিরাজগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ,ভাঙচুর-আগুন-লুটপাট

সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:০৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ১২৫ বার পঠিত
81

সিরাজগঞ্জেরে শিয়ালকোল বাজার এলাকার অটোরিকশা গ্যারেজ করাকে কেন্দ্র করে শ্যামপুর ও রঘুনাথপুর গ্রামবাসীর মধ্যে মাইকিং করে ব্যাপক সংঘর্ষ অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন এবং আহতদের মধ্যে ১৭ জনকে হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েকদিন আগে বাজারের আমতলা-বহুলী রোডের শ্যামপুর তালতলা নামক স্থানে একটি অটোরিক্সা গ্যারেজ করাকে কেন্দ্র করে উভয় গ্রামের ২ চালকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ নিয়ে উভয় গ্রামবাসীর মধ্যে উত্তেজনা চলে আসছিল। এরই জের ধরে শনিবার (৩১ আগস্ট) দিনব্যাপী মসজিদে মাইকিং করে উভয় গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ বেঁধে যায় এবং দফায় দফায় এ সংঘর্ষে উভয় গ্রামবাসীর ৩৫ জন আহত হন এবং এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
এসময় শ্যামপুর গ্রামের ২০/২৫টি বাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে সদর থানার ওসি হুমায়ন কবির বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগীতায় অগ্নিসংযোগ নিয়ন্ত্রণে আনা হয়।
বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগস :

মাইকিং করে সিরাজগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ,ভাঙচুর-আগুন-লুটপাট

আপডেট সময় : ০৪:০৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪