ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

মেলায় জাদু প্রদর্শনীর আড়ালে অশ্লীল নাচ, ১০ জনের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ১৩৩ বার পঠিত
127

সিরাজগঞ্জের কাজীপুরের সোনামুখী মেলায় অভিযান চালিয়ে জাদু প্রদর্শনীর আড়ালে অশ্লীল নাচ প্রদর্শনীর দায়ে নর্তকী, মেলা পরিচালনা পর্ষদের লোকজন, দর্শকসহ দেড় শতাধিক সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। গতকাল সোমবার রাত ১২টার দিকে তাঁদের আটক করা হয়। এ সময় অবৈধভাবে মেলা পরিচালনা ও অশ্লীল নাচ প্রদর্শনীর দায়ে ১০ জনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কিছু মদের বোতল জব্দ করা হয়।
কাজীপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিন আক্তার এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘মেলায় যাত্রা, সার্কাস, বিচিত্রা, জাদু এগুলোর অনুমতি ছিল না। কিন্তু তারা জাদু দেখানোর আড়ালে অশ্লীল নাচ প্রদর্শনী করে আসছিলেন। রাতে যৌথবাহিনী অভিযানে আটক ১০ জনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদের মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, ‘আমার জানা মতে ৯ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মেলার অনুমতি রয়েছে। আজকের দিনের মধ্যে প্যান্ডেল ভেঙে ফেলতে বলা হয়েছে। ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেওয়া হবে।’
এলাকাবাসী জানায়, দুর্গাপূজা উপলক্ষে প্রায় ৩০০ বছর ধরে সোনামুখী মেলা বসছে। এবারের চিত্র একটু ভিন্ন ছিল। মেলার শুরু থেকেই জাদু প্রদর্শনীর নামে তিন-চারটি প্যান্ডেলে প্রায় উলঙ্গ নাচ চলত। ৫০ থেকে ৮০ টাকায় টিকিট সংগ্রহ করে সেই নাচ দেখা যেত।
নাম প্রকাশ না করার শর্তে নাচ দেখা এক দর্শক বলেন, ‘নর্তকী উদাম শরীরে নাচ করে। ১০ টাকা দিলেই তার সঙ্গে আলিঙ্গন করা যায়। বিষয়টা খুবই খারাপ ছিল, যা বলার মতো না।’
আরেক দর্শক বলেন, ‘দেখতে আসলাম জাদু। প্যান্ডেলের ভেতরে ঢুকে দেখি খোলামেলা নাচানাচি। সম্পূর্ণ বিবস্ত্র শরীরে নাচছে নর্তকী। যা মুখে বলার মতো না।’ অভিযান চালানোর সময় এনএসআইয়ের যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল মামুন ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

মেলায় জাদু প্রদর্শনীর আড়ালে অশ্লীল নাচ, ১০ জনের কারাদণ্ড

আপডেট সময় : ০৬:০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪