ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

বেলকুচিতে বেসরকারি ৩ ক্লিনিকে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৩৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ৮৩ বার পঠিত
69

সিরাজগঞ্জের বেলকুচিতে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারগুলোতে যৌথ অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত রোববার দুপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া সুলতানা কেয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বেলকুচি পৌর চালা এলাকায় ঢাকা জেনারেল হাসপাতালে ১ লাখ টাকা, মুকুন্দগাঁতী এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালকে ৫০ হাজার টাকা ও বেলকুচি প্রাইভেট হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সিভিল সার্ভিস অফিসের চিকিৎসক কর্মকর্তা রিয়াজুল ইসলাম,এনএসআই-এর যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার ও সিনিয়র অডিট অফিসার আব্দুর কাইয়ুম, উপপরিচালক নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া সুলতানা কেয়া জানান, পরীক্ষার ফি বেশি রাখা এবং ল্যাবে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন ও স্যালাইন পাওয়া, ওষুধ সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করায় ৩টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। তাঁরা আরও জানান, অনুমোদনহীন সব ধরনের ল্যাব, ক্লিনিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

বেলকুচিতে বেসরকারি ৩ ক্লিনিকে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৭:৩৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪