ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

চাটমোহরে সাড়ে ৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারী গ্রেফতার

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৭:৪৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ ৪০৩ বার পঠিত
306

পাবনার চাটমোহর থেকে সাড়ে ৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃত মাদক কারবারী নারী হলেন উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা পূর্বটিয়ারতলা সরকারি আবাসনের বাসিন্দা রফিকুল ইসলামের স্ত্রী মোছাঃ আনজু খাতুন (৩৭)।
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী টিম মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা পূর্বটিয়ারতলা সরকারি আবাসনের বাসিন্দা রফিকুল ইসলামের বসতবাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় রফিকুল ইসলাম পালিয়ে যান। অভিযানে রফিকুলের স্ত্রী আনজু খাতুনকে আটক করা হয়। তাদের ঘরে তল্লাশী চালিয়ে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে আটককৃত মাদক কারবারী আনজু খাতুনকে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আটককৃত মাদক কারবারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

চাটমোহরে সাড়ে ৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারী গ্রেফতার

আপডেট সময় : ০৭:৪৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪