ব্রেকিং নিউজ :
রায়গঞ্জ-তাড়াশের সাবেক এমপি মান্নান তালুকদারের ইন্তেকাল
সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:৩৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ১১৪ বার পঠিত

সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গা আসনে ৪ বারের বিএনপির সাবেক এমপি,রায়গঞ্জ-তাড়াশের বিএনপির কান্ডারি,সকলের শ্রদ্ধাভাজন নেতা আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার আর নেই। (ইন্না লিল্লাহি…..রাজিউন)। আজ শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১ টার দিকে ঢাকায় তার নিজ বাস ভবনে ইন্তেকাল করিয়াছেন।
তার এ মৃত্যুতে নির্বাচনী এলাকায় সর্বস্তরের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।













