ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

সেনাবাহিনীতে চাকরির প্রলোভনে প্রতারণা:বাগাতিপাড়ায় নারীকে কারাদণ্ড

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ১০৯ বার পঠিত
120

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় সেনাবাহিনীতে চাকরির সুযোগ করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক নারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বুধবার গভীর রাতে দয়ারামপুর কাদিরাবাদ সেনানিবাস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনা হয়। পরে আদালত তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে। দণ্ডপ্রাপ্ত নারীর নাম মমতাজ আক্তার। তিনি লালপুর উপজেলার ধুপইল গ্রামের বাসিন্দা এবং রহুল আমিনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে তিনি দীর্ঘদিন ধরে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন বলেন, “১৮৬০ সালের দণ্ডবিধির ১৮৮ ধারায় তাকে দণ্ডিত করা হয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে বিভ্রান্তি সৃষ্টিকারী কর্মকাণ্ডে জড়িত থাকায় আদালত এ সাজা প্রদান করে।”
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে দণ্ডপ্রাপ্ত মমতাজ আক্তারকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

সেনাবাহিনীতে চাকরির প্রলোভনে প্রতারণা:বাগাতিপাড়ায় নারীকে কারাদণ্ড

আপডেট সময় : ১০:০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫