ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

বাগাতিপাড়ার স্বপ্না রানী ও আয়েশা আক্তার গুণী শিক্ষক নির্বাচিত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৫৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১০৮ বার পঠিত
124

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রানী সরকার এবং ফাগুয়ার দিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা: আয়েশা আক্তার।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উপজেলা পর্যায়ে যোগ্যতার ভিত্তিতে গুণী শিক্ষক নির্বাচন করে তালিকা প্রেরণ করা হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে বাগাতিপাড়া থেকে এ দুই শিক্ষকের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ৫ অক্টোবর সারাদেশে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করা হবে।
গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হয়ে স্বপ্না রানী সরকার বলেন,“শিক্ষকতা আমার কাছে কেবল পেশা নয়, এটি আমার জীবনের ব্রত। এই সম্মাননা আমাকে শিক্ষার্থীদের জন্য আরও আন্তরিকভাবে কাজ করার অনুপ্রেরণা দেবে।”
অন্যদিকে গুণী সহকারী শিক্ষক নির্বাচিত মোছা: আয়েশা আক্তার বলেন,“এই স্বীকৃতি আমার জন্য অনেক বড় সম্মান। আমি বিশ্বাস করি প্রতিটি শিশুই আলোকিত মানুষ হওয়ার যোগ্য। তাদের গড়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।”
উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম বলেন,“প্রতিবছর বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষক নির্বাচন করা হয়। এ বছরও সারা দেশের মতো বাগাতিপাড়ায় যোগ্যতা ও অবদানের ভিত্তিতে শিক্ষক নির্বাচন করা হয়েছে। আগামী ৫ অক্টোবর দিবসটি উপলক্ষে আনুষ্ঠানিকভাবে গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হবে।”

ট্যাগস :

বাগাতিপাড়ার স্বপ্না রানী ও আয়েশা আক্তার গুণী শিক্ষক নির্বাচিত

আপডেট সময় : ০৭:৫৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫