ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

ঈশ্বরদীতে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৪১:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৮২ বার পঠিত
128

পাবনার ঈশ্বরদীতে আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জাতীয় সংগীতের মধ্য দিয়ে পহেলা বৈশাখকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা বের করেন, উপজেলা প্রশাসন।
ঈশ্বরদী উপজেলা চত্বর থেকে বর্ণিল আয়োজনে বৈশাখের একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা প্রশাসন শোভাযাত্রার আয়োজন করেন। এরপর উপজেলা মিলনায়তনে চলে পান্তার আয়োজন। স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, শ্রমিক, সুশীল সমাজের সদস্যবৃন্দ এবং উপজেলা প্রশাসনের সকল দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার রায়, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা (পিএনও) জহুরুল ইসলাম, আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) আফজাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন ও উপজেলা প্রকল্প কর্মকর্তা শিহাব উদ্দিন।

ট্যাগস :

ঈশ্বরদীতে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত

আপডেট সময় : ০৪:৪১:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬