ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু ঈশ্বরদী (

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:২৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৭৮ বার পঠিত
131

পাবনার ঈশ্বরদীর পাকশী এলাকায় সিএনজিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে জেসমিন আক্তার রিতু (১৮) নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জেসমিন আক্তার রিতু উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরাইকান্দি গ্রামের মো. জাহিদুল ইসলামের মেয়ে। তিনি দাশুড়িয়া মদিনাতুল উলুম আলিম মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশায় যাত্রাকালে হঠাৎ তার ওড়না গাড়ির চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তিনি ভারসাম্য হারিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, দুর্ঘটনাটি পাকশী এলাকায় ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে, সিএনজিতে থাকা অবস্থায় ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

ট্যাগস :

সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু ঈশ্বরদী (

আপডেট সময় : ০৭:২৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬