ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

বোরোর বাম্পার ফলনেও দুশ্চিন্তায় চলনবিলাঞ্চলের কৃষক

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:৩৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ২৩০ বার পঠিত
315

পাবনার চাটমোহরসহ চলনবিল অঞ্চলে শুরু হয়েছে বোরো ধান কাটার উৎসব। কষ্টে অর্জিত সোনালী ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষিশ্রমিক,কৃষক আর কিষাণি। ধানের বাম্পার ফলন হলেও তৃষকের কপালে দুশ্চিন্তার রেখা। বৈরি আবহাওয়ার আশঙ্কায় দিন কাটছে তাদের। গত দুইদিন এই অঞ্চলে মেঘের গর্জন আর বৃষ্টি ভাবিয়ে তুলেছে তাদের। একইসাথে ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় ও জ¦ালানি তেলের সংকটে চাপে রয়েছেন এ অঞ্চলের কৃষকেরা।
চলতি মৌসুমে চাটমোহর উপজেলাতে বোরো ধানের আবাদ হয়েছে ৯ হাজার ২১৫ হেক্টর জমিতে। ইতোমধ্যে ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষক ভালো ফলনের সুফল পাবেন।
চলনবিল অঞ্চল ঘুরে দেখা গেছে,বোরো ধান কাটা ও মাড়াই কাজ চলছে। চাটমোহর উপজেলার ডিকশি বিলে ধান কাটতে আসা কৃষক সোলেমান আলী বলেন,‘ধানের ভালো ফলন হয়েছে,তবে ঝড় আর শিলাবৃষ্টির আশঙ্কায় দিন কাটছে।” আরেক কৃষক আকতার হোসেন বললেন,‘এ বছর ধানের আবাদে খরচ বেশি হয়েছে। এক সপ্তাহের মধ্যে পুরোদমে থান কাটা ও মাড়াই শুরু হবে। এখন আবহাওয়া ভালো থাকা দরকার’।
কৃষকেরা জানালেন,সব জিনিসের দাম বেড়েছে,ধানের দাম বাড়লে কিছুটা স্বস্তি মিলতো। কারণ এবারে বোরো আবাদে খরচ বেশি হয়েছে।
চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ বললেন,‘বোরো আবাদে কৃষি বিভাগ সবসময় কৃষকদের পাশে আছে। এবারও ধানের ভালো ফলন হয়েছে। প্রাকৃতিক কোন দূর্যোগ না হলে কৃষকেরা ভালোভাবে ধান ঘরে তুলতে পারবেন।

ট্যাগস :

বোরোর বাম্পার ফলনেও দুশ্চিন্তায় চলনবিলাঞ্চলের কৃষক

আপডেট সময় : ০৮:৩৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬