চাটমোহরে আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি
- আপডেট সময় : ১০:৫৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৩৭ বার পঠিত

পরিবেশের ভারসাম্য রক্ষায় পাবনার চাটমোহর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ফলজ,বনজ এবং ভেষজ প্রকৃতির গাছের চারা রোপণ করা হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকার।
এসময় চাটমোহর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাসরিন সুলতানা,ফরিদপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো.তাজিনুর ইসলাম,প্রধান শিক্ষক রাশেদা বেগম,ইউনিয়ন দলনেতা রওশন আলম,মোজাফফর হোসেনসহ আনসার-ভিডিপির ভাতাভোগি সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনার জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকার বলেন,আনসার ও ভিডিপি কেবল নিরাপত্তা নিশ্চিতকরণে নয় বরং পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বৈশ্বিক উষ্ণতা,বন্যা,খরা ও ভূমিকম্পের মত প্রাকৃতিক দুর্যোগ হতে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বিভিন্ন প্রজাতির ৬৫টি গাছের চারা রোপণ করা হয়।
















