ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

অটোরিক্সার চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:১৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ১১৬ বার পঠিত
102

নাটোরের বড়াইগ্রামে নানার বাড়ি বেড়াতে এসে অটোরিক্সার চাকায় পিষ্ট হয়ে আছিয়া খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে উপজেলার নগর ইউনিয়নের কুন্ডুপাড়া গ্রামে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আছিয়া উপজেলার আগ্রান গ্রামের সৌদি প্রবাসী সুজন হোসেনের মেয়ে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন জানান, দুদিন আগে মায়ের সাথে আছিয়া নানার বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে সে বাড়ির সামনে রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় একটি যাত্রীবাহী অটোরিক্সা তাকে চাপা দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্যাগস :

অটোরিক্সার চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৫:১৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫