ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীর্ঘদিনের পথচলার স্বীকৃতি: নিবন্ধিত হলো ‘হৃদস্পন্দন ফাউন্ডেশন’ Logo বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার আর নেই Logo মাদকসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন Logo পাবনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ঈশ্বরদীতে নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ ঃ রেল সচিব Logo বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব Logo চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ Logo ভাঙ্গুড়ায় রোজিনা হত্যার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন Logo চাটমোহরে শারদীয় পুনর্মিলনী ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ Logo চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলী

অন্তবর্তী সরকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে উদ্যোগ নিয়েছে : প্রাথমিক শিক্ষা উপদেষ্টা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:২১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ১০৮ বার পঠিত
101

অন্তর্বর্তী সরকারের প্রাথমিক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা.বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। বিদ্যালয়ে শিক্ষকসহ শিক্ষা বিভাগের উর্দ্ধতন শুন্যপদ পূরণের পাশাপাশি শিখন ঘন্টা বৃদ্ধির বিষয়ে সরকার কাজ করছে। শিক্ষার্থীদের লেখাপড়া শেখানোর পাশাপাশি তারা যেন সত্যিকার অর্থে একজন পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে উঠতে পারে, সবার সঙ্গে মিলেমিশে জীবন যাপন করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ভাল জীবন যাপনের জন্য লেখাপড়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু শিক্ষার পাশাপাশি তাদের স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি মঙ্গলবার দুপুরে নাটোরের বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রুম টু রিডের সহায়তায় পড়া-লেখা উৎসব ও অভিভাবক সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন। জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো: মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো: শামসুজ্জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি এন্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান এনডিসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস ও প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি বিদ্যালয়ে পাঠদান পরিদর্শন, শিক্ষক ও অভিভাবকদের সাথে মত বিনিময়, শিক্ষার্থীদের বিভিন্ন খেলায় পুরষ্কার বিতরণ করেন

ট্যাগস :

অন্তবর্তী সরকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে উদ্যোগ নিয়েছে : প্রাথমিক শিক্ষা উপদেষ্টা

আপডেট সময় : ০৮:২১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫