ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

ঈশ্বরদীতে ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৪৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৭৯ বার পঠিত
135

ঈশ্বরদী সরকারি কলেজ চত্বরে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ এবং হাতবোমা বিস্ফোরণের ঘটনায় থানায় পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের হয়েছে।
ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজীব হোসেন, ঈশ্বরদী সরকারি কলেজ শিবিরের সভাপতি মাহমুদ হাসান এবং সেক্রেটারি আসাদুল ইসলামসহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে।
অপরদিকে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা জেলা শাখার সাহিত্য সম্পাদক বুরহান আলী বাদী হয়ে বিএনপি নেতা রফিকুল ইসলাম নয়নকে প্রধান আসামি করে ৪০ জনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছেন। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার পৃথক দুটি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজ গেট এলাকায় উভয় সংগঠনের পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কর্মসূচি চলাকালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কলেজ ক্যাম্পাসে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ হলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হন এবং ছাত্রদলের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।
এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, কলেজ ক্যাম্পাসে সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই করে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

ঈশ্বরদীতে ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

আপডেট সময় : ০৭:৪৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬