ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

ঈশ্বরদীতে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:১৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ৬৯ বার পঠিত
83

পুকুরে গোসল করতে নেমে পাবনার ঈশ্বরদীতে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো,ওই গ্রামের পলান সরদারের ছেলে আজিবুল ইসলাম (৫) এবং রাসেল সরদারের মেয়ে রাবেয়া খাতুন (৬)। তারা আপন চাচাতো ভাই-বোন বলে জানা গেছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান,সকাল ৯টার দিকে পরিবারের অভিভাবকদের অগোচরে শিশু আজিবুল ও রাবেয়া বাড়ির পাশের মালেক মণ্ডলের এমএমবি ব্রিকস ইটভাটার পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন শিশুদের খুঁজে না পেয়ে পুকুরপাড়ে গিয়ে রাবেয়ার লাশ পানিতে ভাসতে দেখে। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে আজিবুলের লাশও উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। ঘটনা অত্যন্ত মর্মান্তিক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ট্যাগস :

ঈশ্বরদীতে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

আপডেট সময় : ১০:১৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫