ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

ঈশ্বরদীতে বালুমহালের দখলে নিতে গুলিবর্ষণ,রাখাল গুলিবিদ্ধ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৫৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ৫৬ বার পঠিত

এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

61

ঈশ্বরদীতে বালুমহাল দখল নিতে ফের এলাপাথারি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার (১২ জুলাই) দুপুরের দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের সাঁড়া ঘাট ও ইসলামপাড়া ঘটে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এঘটনায় সোহান হোসেন (২৮) নামের এক রাখাল গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধ সোহান মোলøা (২৮) ঈশ্বরদীর মাজদিয়া চৌধুরীপাড়ার সাহাবউদ্দিন মোলøার ছেলে। তাকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং পরে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়,কুষ্টিয়ার ভেড়ামারা,দৌলতপুর,নাটোরের লালপুরসহ বিভিন্ন এলাকার বালুমহালের নিয়ন্ত্রণ করছে নাটোরের লালপুর এলাকার ইজারাদারের ‘কাকন বাহিনী’। তারা ঈশ্বরদী সাঁড়া বালুঘাট দখল নিতে একাধিকবার চেষ্টা করেন। কিন্তু এ বালুমহালের বৈধ ইজারাদার থাকায় ঘাটের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হন। শনিবার ফের তারা সাঁড়া ঘাটে গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ হন সোহান হোসেন।
গুলিবিদ্ধ সোহান হোসেন বলেন,আমি গরুর ঘাস কাটছিলাম। এসময় একটা স্পিডবোট ও নৌকা নিয়ে হঠাৎ ঘাটে গুলিবর্ষণ শুরু হয়। আমি একটু উঁচু হয়ে দেখতে গেলে গুলি এসে আমার হাতে লাগে। আমি তখন শুয়ে পড়ি। পরে লোকজন আমাকে হাসপাতালে নিয়ে আসে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাঁড়া ঘাটের সরকারি বৈধ ইজারাদার মেহেদী হাসান বলেন,লালপুরের ইজারাদার আওয়ামী লীগ নেতা কাকন বাহিনীকে দিয়ে বৈধ-অবৈধ সব বালুমহাল নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আমরা সরকারি খাতে টাকা দিয়ে বৈধভাবে বালু ব্যবসা করছি। তারা আমাদের কাছে চাঁদা চায়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বারবার এভাবে গুলিবর্ষণ করছে। এভাবে কি ব্যবসা করা যায় ? শুধু আমরা নয়, স্থানীয় কৃষকরাও কাজ করতে পারছে না।
এদিকে ঘটনার পর থেকে ঘাট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনকালে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ‘ঘটনা শুনেই আমরা ঘটনাস্থলে এসেছি। শুনেছি একজন রাখাল গুলিবিদ্ধ হয়েছেন।
থানার অফিসার ইনচার্জ আব্দুন নূর বলেন, নদীর ভেতরে ঘটনা ঘটেছে। এটি নৌ পুলিশের অধীনে। আমরা ঘাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি।

ট্যাগস :

ঈশ্বরদীতে বালুমহালের দখলে নিতে গুলিবর্ষণ,রাখাল গুলিবিদ্ধ

আপডেট সময় : ১০:৫৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫