ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

ঈশ্বরদীতে বিএনপির সংবাদ সম্মেলন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:১৪:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ৯১ বার পঠিত
90

ঢাকা রিপোটার্স ইউনিটিতে গত ১ আগষ্ট জনৈক জুবায়ের হোসেন বাপ্পি নামের এক ব্যক্তি কর্তৃক সংবাদ সম্মেলনের প্রতিবাদে ঈশ্বরদীতে সংবাদ সম্মেলন করেছে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি। রবিবার (৩ আগষ্ট) দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দিন আহমেদ মালিথা।
লিখিত বক্তব্যে সামসুদ্দিন মালিথা বলেন, আমার নামে এবং শেখ হাসিনার ট্রেন বহরে হামলা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত কারামুক্ত পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসানসহ ঈশ্বরদীর বেশ কয়েকজন বিএনপি নেতাদের বিরুদ্ধে গত ১ আগষ্ট ঢাকায় সংবাদ সম্মেলন করার নামে যে মিথ্যাচার ও বিষোদগার করা হয়েছে তা বিএনপির বিরুদ্ধে ষড়যন্তমূলক ও মানহানিকর। তথাকথিত ওই সংবাদ সম্মেলনের পেছনে যারা রয়েছেন তাদের মুখোশ উন্মোচন করার দাবি জানিয়ে তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে জাকারিয়া পিন্টু পাবনা-৪ আসন থেকে নির্বাচনের ঘোষনা দিয়েছেন। এরপর থেকে পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব প্রতিহিংসা পরায়ন হয়ে জাকারিয়া পিন্টুর বিরুদ্ধে একের পর এক মিথ্যাচার ও কুৎসা রটাচ্ছেন, ঢাকায় আয়োজিত ওই সংবাদ সম্মেলন তারই অংশ। তিনি বলেন, ঢাকার সংবাদ সম্মেলনে জাকারিয়া পিন্টুকে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও বালুমহাল দখলকারী হিসেবে উল্লেখ করা হয়েছে যা শুধু মিথ্যাচারই নয়, চরম মানহানিকর।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর যুবদলের আহব্বায়ক জাকির হোসেন জুয়েল। সংবাম সম্মেলনে বিএনপি নেতা আহসান হাবিব, এস এম ফজলুর রহমান, হুমায়ন কবীর দুলাল আতাউর রহমান পাতা, ইসলাম হোসেন জুয়েল, আশিকুর রহমান নান্নু, স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান শাহীন, মাহমুদুল হাসান সোনামনি, আক্কাস আলী মেম্বার, জাহাঙ্গির হোসেন, মাহমুদুল হাসান জুয়েলসহ দলীয় ও অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পাবনা জেলা বিএনপির আহবায়ক ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এসব বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

ট্যাগস :

ঈশ্বরদীতে বিএনপির সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১০:১৪:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫