ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আটঘরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে সার মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ Logo পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত Logo চাটমোহরে দিনমজুর হত্যা মামলায় নিরীহ ব্যক্তিদের জড়ানোর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন ও প্রতিবাদ Logo র‍্যাব বিলুপ্ত হয়ে নতুন নামে যাত্রা শুরু Logo নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশু কলির বস্তাবন্দি মরদেহ; পরিবারের দাবি হত্যা Logo ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী Logo চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo দুই শিক্ষার্থী অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেফতার,উদ্ধার দুই কলেজ শিক্ষার্থী Logo ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি

ঈশ্বরদীতে বেড়েছে চুরি, ফের শিক্ষা প্রতিষ্ঠানে সংঘটিত হলো চুরি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ৯২ বার পঠিত

এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

94

ঈশ্বরদীতে শিক্ষা প্রতিষ্ঠানে ফের ঘটেছে চুরির ঘটনা। পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের পূর্বটেংরী বালিকা উচ্চ বিদ্যালয়ের দু’টি কক্ষের তালা ভেঙে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী চুরি সংঘটিত হয়েছে। বুধবার (২০ আগস্ট ) সকাল আনুমানিক ৬:১৫ মিনিটের দিকে এক চোর লোহার রড দিয়ে তালা ভাঙছে এমন দৃশ্য সিসিটিভিতে দেখা গেছে।
ঈশ্বরদীতে এখন প্রতি রাতেই চুরির ঘটনা ঘটছে। চোরের দল বাসা-বাড়ির পাশাপাশি এখন শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিক ভাবে হানা দিতে শুরু করেছে। একদিন আগে মঙ্গলবার গভীর রাতে পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের ঈশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে দুটি ল্যাপটপসহ মূল্যবান সামগ্রী চুরির ঘটনা ঘটে। এছাড়া সোমবার রাতে ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানের দান বাক্সের তালা ভেঙে টাকা চুরি সংঘটিত হয়েছে।
চোরকে সনাক্তের জন্য পুলিশ কাজ করছে বলে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার জানিয়েছেন।
পূর্বটেংরী বালিকা উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী শামসুল আলম জানান, প্রতিদিনের মতো সারারাত দায়িত্ব পালন শেষে ফজরের নামাজ আদায় করে সকালে বাড়িতে চলে যাই। আজ স্কুল ছুটি ছিল। এই সুযোগে চোর গ্রিলের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এরপর দু’টি কক্ষে ঢুকে বেশ কয়েকটি আলমিরা ভেঙে মালামাল তছনছ করে। চুরির খবর শোনার পর স্কুলে চলে আসেছি।
প্রধান শিক্ষক জোমসেদ আলী বলেন, নৈশপ্রহরী দায়িত্ব পালন শেষে সকালে বাড়ি চলে যান। আজ স্কুল ছুটি থাকার সুযোগে সকাল ৬.১৫ মিনিটের সময় একজন চোর লোহার রড দিয়ে গ্রিলের তালা ভাঙ্গে সিসিটিভিতে তা দেখা যাচ্ছে। অফিসের দু’টি কক্ষের বেশ কয়েকটি আলমিরা ভেঙে নগদ টাকা ও মূল্যবান কিছু জিনিসপত্র নিয়ে গেছে। চুরির ঘটনা পুলিশকে অবগত করেছি। গতকাল মঙ্গলবার ১ নং ঈশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এভাবেই দুটি ল্যাপটপ চুরি হয়েছে।
ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সকালে নৈশপ্রহরী চলে যাওয়ার পর এ ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে একজন চোর রড দিয়ে তালা ভাঙছে। আমরা এক্সপার্ট এনে চোরকে সনাক্তের চেষ্টা করছি। চোরকে সনাক্তের জন্য এখনো তদন্ত চলছে।

ট্যাগস :

ঈশ্বরদীতে বেড়েছে চুরি, ফের শিক্ষা প্রতিষ্ঠানে সংঘটিত হলো চুরি

আপডেট সময় : ০৫:০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫