ঈশ্বরদীতে যৌথ অভিযানে আওয়ামী লীগ নেতা মিনহাজ ফকিরসহ ১৬ জন আটক
- আপডেট সময় : ০৬:৩৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ৬৫ বার পঠিত
এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

বৈষম্য বিরোধী এক দফা আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক ও সাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতলেবুর রহমান মিনহাজ ফকির (৫৮) গ্রেফতার হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্টের ১৫ জন আসামিকে গ্রেফতার করা হয়। রবিবার (২০ জুলাই) দুপুরে গ্রেফতারকৃতদের পাবনা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শনিবার (১৯) জুলাই রাতব্যাপী ঈশ্বরদী থানা পুলিশ,ঈশ্বরদী সদর ফাঁড়ি,পাকশী ফাঁড়ি,রূপপুর ফাঁড়ির যৌথ অভিযানে এদের গ্রেফতার করা হয়।
থানার অফিসার ইনচার্জ আব্দুন নূর জানান,পুলিশ সুপারের নির্দেশে গোপন তথ্যের ভিত্তিতে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় ঈশ্বরদী থানার মামলা নম্বর ১২(৮)২৪ এর তদন্তে প্রাপ্ত আসামি মিনহাজ ফকিরকে পৌর এলাকার শেরশাহ রোড হতে গ্রেফতার করা হয়। এছাড়াও যৌথ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টের আরও ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।










